shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

পরিবার ছেড়ে চলে গেলেন শাহরুখকন্যা সুহানা?

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ ডিসেম্বর ২০২০, ২০:২২

পরিবার ছেড়ে চলে গেলেন শাহরুখকন্যা সুহানা?

নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন সুহানা খান। সেখানেই ফিল্ম অ্যান্ড স্টাডিজ নিয়ে ভর্তি হয়েছেন সম্প্রতি শাহরুখের মেয়ে। লকডাউনের আগে নিউইয়র্ক থেকে মুম্বাইতে ফিরে আসেন সুহানা। গোটা লকডাউন পরিবারের সঙ্গে কাটিয়ে এবার তাদের বিদায় জানালেন সুহানা খান।

লকডাউনের আগে থেকে এ পর্যন্ত বাবা, মা, দাদা এবং ভাইয়ের সঙ্গে সময় কাটিয়ে অবশেষ নিউইয়র্কে পাড়ি দিয়েছেন সুহানা খান। আগের জীবনের ছোঁয়া পেতেই তিনি আবার নিউইয়র্কে ফিরে গিয়েছেন বলে জানান সুহানা। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের ছবি শেয়ার করে তার নতুন জীবনের আভাস দেন শাহরুখকন্যা। যা চোখে পড়তেই গুঞ্জন শুরু হয়।

তবে সুহানাকে নিয়ে যে গুঞ্জনই হোক না কেন, নিজের জীবনে তার আঁচ এবার সেভাবে পড়তে দিচ্ছেন না সুহানা খান। সুহানা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে বন্ধ করে দিয়েছেন কমেন্ট সেকশন। তিনি যে ছবিই শেয়ার করুন না কেন, তার সোশ্যাল হ্যান্ডেলে গিয়ে যাতে কেউ আলটপকা মন্তব্য করতে না পারেন, সেই ব্যবস্থা করে ফেলেছেন সুহানা খান।

সম্প্রতি সুহানা খান নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি স্টেটাস শেয়ার করেন। যেখানে বর্ণ বৈষম্য নিয়ে তাকে একাধিকবার কটাক্ষের মুখে পড়তে হয় বলে জানান সুহানা। এমনকী, তাকে কালি, কালোটি বলেও নাকি বহুবার কটাক্ষ করা হয়েছে। বাইরের লোকের পাশাপাশি অনেক সময় নিজের পরিবারের তরপেও এমন কটাক্ষ সুহানাকে সহ্য করতে হয় বলে জানান শাহরুখকন্যা। 

সুহানার ওই মন্তব্য শুনে অনেকেই তার পাশে দাঁড়ান। তবে নিজের বাবাকে ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপন শুট করা সুহানা বন্ধ করতে বলুন বলেও করা হয় কটাক্ষ। 

শাহরুখ খান কেন বড় বড় ব্র্যান্ডের ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপন করেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। এমনকী, বহু কটাক্ষও সহ্য করতে হয় তাকে। সুহানা বর্ণ বিদ্বেষ বন্ধ করতে চাইলে নিজের ঘর থেকে তা শুরু করুন বলেও মন্তব্য করেন অনেকে। যা নিয়ে কার্যত মন ভেঙে যায় সুহানা খানের। তাকে নিয়ে জোরদার সমালোচনা করা হলেও তিনি এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি। ওই ধরনের কটাক্ষ থেকে নিচের ছোঁয়া বাঁচাতেই সুহানা এবার নিজের কমেন্ট সেকশন ইনস্টাগ্রাম থেকে বন্ধ করে দিয়েছেন। 

তবে শুধু সুহানা খান-ই নন, এর আগে আলিয়া ভাট থেকে শুরু করে কারিনা কাপুর খান বা বলিউডের অনেক তারাকাই নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছেন। সেই তালিকায় যোগ হলো এবার শাহরুখকন্যার নাম। সূত্র: জি নিউজ। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।