স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৫ জানুয়ারি ২০২১, ১৭:৩৪
আসছে নতুন ছবি ‘রক্তজবা’। ইমপ্রেস টেলিফিল্মের ছবিটি পরিচালনা করছেন নিয়ামুল মুক্তা। এর কাহিনী, চিত্রনাট্য লিখেছেন মুহাম্মাদ তাসনীমুল হাসান।
পরিচালক জানান, গত ১৫ জানুয়ারি থেকে ঢাকা, চাঁদপুর এবং মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে ‘রক্তজবা’র শুটিং হয়েছে। এ ছবির গল্পে দেখা যাবে একজন প্রাক্তন হেডমাস্টারের কাছে আসা একটি রহস্যময় চিঠির গল্প।
সিনেমার মূখ্য চরিত্রে অভিনয় করছেন- লুৎফর রহমান জর্জ, নুসরাত ইমরোজ তিশা, শরীফুল রাজ, শিল্পী সরকার অপু, জয়ীতা মহলানবিশ, অরিত্র আরিয়া, কামরুল জিন্নাহ, কাজী তানভীর রশিদ অপু প্রমুখ।
থ্রিলার ঘরানার এই চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করছেন বরকত হোসাইন পলাশ, শিল্প নির্দেশনা দিচ্ছেন কাজী তানভীর রশিদ অপু।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com