স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ৩০ মার্চ ২০২১, ১৮:০০
কলকাতা থেকে দেশে ফিরেই অমর একুশে বইমেলায় উপস্থিত হলেন ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার কন্যা পরীমনি। মঙ্গলবার (৩০ মার্চ) থেকে বাংলা একাডেমির মূল চত্বর পেরিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ‘মুখোশ’ সিনেমার শুটিং করছেন এই নায়িকা।
‘মুখোশ’ সিনেমাটি পরিচালনা করছেন ইফতেখার শুভ। পরী ছাড়াও শুটিংয়ে অংশ নিয়েছেন মোশাররফ করিম, রোশান, তারেক স্বপন ও প্রাণ রায়। এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক শুভ।
এ প্রসঙ্গে ইফতেখার চৌধুরী বলেন, ‘আজ কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন পরীমনি। দেশে ফিরেই বইমেলায় শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। এখানে সন্ধ্যা পর্যন্ত শুটিং করব। সন্ধ্যার পর থেকে এফডিসিতে এর দৃশ্যধারণ করব।’
২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানের জন্য মনোনীত হয়েছে ‘মুখোশ’। এর মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক হবে শুভর। এর আগে অসংখ্য টিভি নাটক নির্মাণ করেছেন শুভ। পাশাপাশি চলচ্চিত্রের কাহিনি-চিত্রনাট্য, সংলাপও রচনা করেছেন। ব্যাচেলর ডটকম প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে ‘মুখোশ’ সিনেমাটি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com