shopner bd
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
×

কারিনা পরেন ৩০ হাজার টাকা দামের মাস্ক

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ এপ্রিল ২০২১, ১৭:১৮

কারিনা পরেন ৩০ হাজার টাকা দামের মাস্ক

করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় ভক্ত ও অনুরাগীদের গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বলিউড তারকা কারিনা কাপুর।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কোভিড সচেতনতামূলক একটি পোস্ট দেন কারিনা। সেখানে তাকে লুইস ভুটন ব্র্যান্ডের মাস্ক পরিহিত অবস্থায় দেখা যায়।

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের মাস্ক পরা সেই ছবি শেয়ার করে ক্যাপশন লিখেছেন, ‘প্রচারের জন্য নয়, মাস্ক পরুন।’ 

ছবিতে দেখা যাচ্ছে, কারিনা কালো টি-শার্ট পরা। তার মুখে লুইস ভুটনের মাস্ক। তবে মাস্কটির দাম শুনলে আপনি চমকে উঠবেন। মাস্কটির মূল্য ৩৫৫ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৩০ হাজার টাকার বেশি।

লুইস ভুটনের ওয়েবসাইট থেকে জানা গেছে, মাস্কটি ধুয়ে ব্যবহার করা যায়। শুধু কারিনা নন, বলিউডের রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনকেও একই মাস্ক পরতে দেখা গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।