shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

আইসিইউতে কবরী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ এপ্রিল ২০২১, ১৫:৩৪

আইসিইউতে কবরী

করোনা আক্রান্ত অভিনেত্রী কবরীকে আইসিইউতে নেয়া হয়েছে। বর্তমানে তিনি শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে আছেন। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর ২টার দিকে তাকে আইসিইউতে নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করছেন কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন।

বেলা ২টা ২১ মিনিটের দিকে তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে ম্যাডামকে আইসিইউতে নেয়া হয়েছে। উনার অক্সিজেন লেবেল অনেকটাই কমে গেছে। আপাতত আর কোনো আপডেট নেই। এখানকার ডাক্তার ব্রিফিং করলে পরে আপডেট দিতে পারব।’

এর আগে শারীরিক জটিলতা এবং করোনা পজিটিভ আসায় দ্রুত তাকে ৫ এপ্রিল রাতে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয় কবরীকে। সেখানেই তার চিকিৎসা চলছিল। কিন্তু কুর্মিটোলা হাসপাতালে আইসিইউ না থাকায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে পাঠানো হয়েছে এ অভিনেত্রীকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।