স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১১ এপ্রিল ২০২১, ২০:১৪
করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ নিলেন নগর বাউল খ্যাত সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস। আজ দুপুর আড়াইটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকা নেন তিনি। এর মধ্য দিয়ে জেমসের করোনা টিকার কোর্স সম্পন্ন হলো।
বিষয়টি নিশ্চিত করে জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন জানান, গত ১০ ফেব্রুয়ারি জেমস টিকার প্রথম ডোজ নিয়েছেন। দুই মাস পর দ্বিতীয় ডোজ নিলেন এই জনপ্রিয় ব্যান্ড তারকা। টিকার প্রথম ডোজ নেওয়ার পর জেমসের তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। দ্বিতীয় ডোজের পরও তিনি সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।
নিজ উদ্যোগে একজন সচেতন নাগরিক হিসেবেই জেমস টিকার ডোজ সম্পন্ন করেছেন বলেও জানান তিনি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com