স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২০ এপ্রিল ২০২১, ১৬:১৩
টিকা নেয়ার এক মাসেরও বেশি সময় পর করোনাভাইরাসে আক্রান্ত হলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ। মঙ্গলবার সকালে ইনস্টাগ্রামের তিনি নিজেই কভিড আক্রান্ত হওয়ার নিশ্চিত করেছেন।
আপাতত নিজের বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন এ অভিনেতা। চিকিৎসকদের সব রকম পরামর্শ মেনে চলছেন।
ইনস্টাগ্রামে জিৎ লেখেন, ‘আমি কভিড আক্রান্ত। বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছি এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। যারা বিগত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, তাদের করোনা পরীক্ষা করাতে এবং সতর্ক থাকতে অনুরোধ করছি। খুব শিগগিরই দেখা হবে সবার সঙ্গে।’
গত ১৬ মার্চ কলকাতার একটি বেসরকারি হাসপাতাল থেকে করোনার টিকা নিয়েছিলেন জিৎ। শুধু জিৎ নন, কভিড টিকা নেওয়ার পরও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের আশুতোষ রানা, নাগমা, পরেশ রাওয়ালরাও।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com