স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২২ এপ্রিল ২০২১, ১৯:১৬
চলমান করোনা মহামারির মধ্যেও বলিউডের অনেক তারকা মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন। এবার মুম্বাই ছাড়ার তালিকায় যুক্ত হলেন বলিউড বাদশা শাহরুখ খানের স্ত্রী গৌরি খান ও ছেলে আরিয়ান খান।
জানা যায়, বুধবার (২১ এপ্রিল) রাতে নিউইয়র্ক চলে গেছেন গৌরি ও আরিয়ান। সেখানে মেয়ে সুহানা খানের অ্যাপার্টমেন্টে থাকবেন তারা। সুহানা নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।
তবে গৌরি, আরিয়ান, সুহানা নিউইয়র্ক থাকলেও বাবার সঙ্গে এখনো মান্নাতে অবস্থান করছেন আব্রাম খান। তারা মুম্বাই ছাড়বেন কিনা এ ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য নেই। তবে অনেকেই ধারণা করছেন পরিবারের সঙ্গে নিরাপদে থাকার জন্য মার্কিন মুল্লুকে যেতেও পারেন বলিউড বাদশা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com