shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

খেতাব বর্জন করলেন জুরি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৩ এপ্রিল ২০২১, ১৩:১৬

খেতাব বর্জন করলেন জুরি

‘মিসেস ওয়ার্ল্ড ২০২০’ বিজয়ী ক্যারোলাইন জুরি খেতাব বর্জন করেছেন।

সম্প্রতি শ্রীলঙ্কায় ‘মিসেস শ্রীলঙ্কা’ প্রতিযোগিতায় বিতর্কে জড়িয়ে ‘মিসেস ওয়ার্ল্ড’ খেতাব বর্জনের এই সিদ্ধান্ত নেন তিনি।

ক্যারোলিন জুরি খেতাব বর্জন করায় ২০২০ সালে রানার আপ হওয়া আয়ারল্যান্ডের কেট স্নাইডারই এখন ‘মিসেস ওয়ার্ল্ড ২০২০’র খেতাব পাবেন বলে জানিয়েছে রয়টার্স।

এবার সুন্দরী প্রতিযোগিতা ‘মিসেস শ্রীলঙ্কা’র মঞ্চে বিজয়ী পুষ্পিকা ডি সিলভার মুকুট ছিনিয়ে নিয়ে বিতর্কে জড়িয়েছেন জুরি।

ওইদিন ক্যারোলিন জুরি বলেন, ইতোমধ্যেই বিয়ে হয়েছে এবং বিচ্ছেদ হয়েছে এমন নারীরা নিয়ম অনুযায়ী এ খেতাব পেতে পারেন না। এক পর্যায়ে জুরিকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জামিন পান।

‘মিসেস ওয়ার্ল্ড’র আয়োজক কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, ক্যারোলিন জুরি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এটি ক্যারোলিনের নিজের সিদ্ধান্ত। তবে তাত্ক্ষণিকভাবে জুরির কোনও মন্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।