shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

মীর সাব্বিরের ‘বউ ছিনতাই’

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ এপ্রিল ২০২১, ১৬:০৭

মীর সাব্বিরের ‘বউ ছিনতাই’

পাত্রী চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেন মীর সাব্বির। তারপর কয়েকজন বন্ধু-বান্ধব নিয়ে কনের বাড়ি মেয়ে দেখতে যান মীর সাব্বির। মৌমিতা মৌকে বউ সাজিয়ে রাখা হয়। সুযোগ বুঝে তাকে ছিনতাই করে পালিয়ে যায় সাব্বির। তবে এটা বাস্তবের কোনো ঘটনা নয়, ‘বউ ছিনতাই’ নাটকে এমন দৃশ্য দেখা যাবে।

বুধবার (২৮ এপ্রিল) রাজধানীর ৩০০ ফিটে নাটকটির দৃশ্যধারণের কাজ হয়েছে। এস স্বপ্ন পরিচালিত নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মীর সাব্বির, মৌমিতা মৌ, সিয়াম নাসির, কমল পাটেকর প্রমুখ।

মৌমিতা মৌ বলেন, ‘কমেডি ঘরানার নাটক এটি। এই নাটকে আমাকে ছিনতাই করে নিয়ে যাওয়ার পর জানতে পারেন, আমি ওই বাড়ির মেয়ে নই। বরং কাজের মেয়ে। এমন অনেক মজার ঘটনা আছে। এছাড়াও এবারের ঈদে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি।’

‘বউ ছিনতাই’ নাটকটি ঈদুল ফিতরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে জানান এই অভিনত্রী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।