shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

অবশেষে হেরে গেলেন শ্রাবন্তী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ মে ২০২১, ১৫:০৬

শ্রাবন্তী

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও তৃণমূল কংগ্রেস থেকে টালিগঞ্জের একঝাঁক তারকা প্রতিদ্বন্দ্বিতা করেন। এ তালিকায় ছিলেন কলকাতার আলোচিত অভিনেত্রী শ্রাবন্তীও।

গতকাল রবিবার চূড়ান্ত ফলাফলে শেষ পর্যন্ত ভোটের মাঠে জয়ী হতে পারলেন না তিনি। শ্রাবন্তী বিজেপির হয়ে বেহালা পশ্চিম বিধানসভা আসনে প্রার্থী হয়েছিলেন। জনসমর্থন পাওয়ার জন্য পর্দার এই নায়িকা পরিশ্রমের কোনো কমতি রাখেননি। 

আনন্দবাজার পত্রিকা বলছে, নির্বাচনের কারণে ছবির কাজেও মন দিতে পারেননি তিনি। 

এদিকে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক। এছাড়া তৃণমূলের টিকিটে প্রথমবারের মতো নির্বাচন করেই বাজিমাত করলেন জুন মালিয়া; মেদিনীপুর থেকে নির্বাচিত হয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।