shopner bd
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
×

করোনায় আক্রান্ত দীপিকা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ মে ২০২১, ১৩:৫২

করোনায় আক্রান্ত দীপিকা

এবার করোনা আক্রান্ত বলিউড অভিনেতা দীপিকা পাড়ুকোন। সকালেই খবর পাওয়া গিয়েছিল, করোনায় আক্রান্ত হয়ে তাঁর বাবা প্রকাশ পাড়ুকোন বেঙ্গালুরুর এক হাসপাতালে ভর্তি। তবে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এর ঠিক কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর বড় মেয়ে দীপিকার করোনার কবলে পড়ার খবর আসে। জানা গেছে, আপাতত তিনি বেঙ্গালুরুর বাড়িতেই রয়েছেন তাঁর পরিবারের সঙ্গে।

মঙ্গলবার দুপুরেই খবর হয় দীপিকার পুরো পরিবার কভিড আক্রান্ত। কয়েক দিন আগে বাবা বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোন, তাঁর স্ত্রী উজ্জলা এবং ছোট মেয়ে অনিশার করোনার উপসর্গ দেখা গিয়েছিল। সংবাদ সংস্থা পিটিআইকে প্রকাশের ঘনিষ্ঠ বন্ধু বিমল কুমার বলেছেন, পরিবারের সকলের করোনা পরীক্ষা করা হলে ফল পজিটিভ আসে। আইসোলেশনেই ছিলেন তাঁরা। প্রকাশের জ্বর না কমায় গত শনিবার হাসপাতালে ভর্তি করতে হয়।

তবে প্রকাশ ধীরে ধীরে সুস্থ হচ্ছেন, এমনটাই জানান প্রকাশের দীর্ঘদিনের বন্ধু। দিন তিনেকের মধ্যেই সম্ভবত প্রকাশ পাড়ুকোনকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে।

বলিউড সূত্রে জানা গেছে, গত মাসে মুম্বাই থেকে বেঙ্গালুরু যান দীপিকা। সঙ্গে ছিলেন তাঁর স্বামী অভিনেতা রণবীর সিং। মহারাষ্ট্রে ১৫ দিনের লকডাউন ঘোষণা করার পরপরই মুম্বাই বিমানবন্দরে দেখতে পাওয়া যায় দীপ-বীরকে। দীপিকার পরিবারের সঙ্গে বেঙ্গালুরুতে কিছুদিনের জন্য সময় কাটাতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু সেখানে করোনার কবলে পড়েন দীপিকাসহ গোটা পাড়ুকোন পরিবার। জি-নিউজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।