shopner bd
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
×

ইনস্টাগ্রামে উষ্ণতা ছড়াচ্ছেন মধুমিতা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ মে ২০২১, ১৫:৫২

মধুমিতা
মধুমিতা সরকার

বাংলা টেলিভিশন প্রেমীদের জন্য আজকের রোববার থাকছে বড়সড় ধামাকা। কারণ ৯ মে সম্প্রচারিত হতে চলেছে গত ৩১ মার্চ অনুষ্ঠিত ফিল্মফেয়ার বাংলা অ্যাওয়ার্ড সেরেমানির আসর। আর সেখানেই পারফর্ম করতে দেখা যাবে বাংলা টেলিভিশনের হার্টথ্রব নায়িকা মধুমিতা সরকারকে। যদিও একজন তাকে শুধু টেলিভিশনের নায়িকা বললে ভুল হবে লাভ আজকাল পরশু ছবিতে অভিনয় করে নায়িকা বনে গেছেন আগেই।

ইনস্টাগ্রামে উষ্ণতা ছড়ানো ছবি শেয়ার করেছেন ‘বোঝে না সে বোঝে না’, ‘কুসুম দোলা’র মতো জনপ্রিয় ধারাবাহিকের মুখ মধুমিতা। থাই স্লিট স্কার্ট আর টপে রেড হট লুকে মঞ্চে উষ্ণতার পারদ চড়ালেন মধুমিতা। নায়িকার সুপারহট ডান্স মুভসের ঝলক দেখেই কুপোকাত ভক্তরা।

ফিল্মফেয়ার বাংলা সঞ্চালনা করতে দেখা যাবে টালিউডের দুই হ্যান্ডসাম হাঙ্ক পরমব্রত চট্টোপাধ্যায় ও অনির্বাণ চট্টোপাধ্যায় এবং টলি সুন্দরী অর্পিতা চট্টোপাধ্যায়কে। রোববার (৯ মে) কালার্স বাংলা এবং ফিল্মফেয়ারের অফিসিয়্যাল ফেসবুক পেজে সন্ধ্যা ৬টা থেকে সম্প্রচারিত হবে ফিল্মফেয়ার বাংলার চতুর্থ এডিশন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।