shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

ফের উপস্থাপনায় তিশা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ মে ২০২১, ০৭:৪৯

উপস্থাপনা তিশা

নাটক ও ছবির জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা অভিনয় গুণে দর্শকপ্রিয়। মডেলিংয়েও দেখা যায় তাকে। এ ছাড়া গায়িকা হিসাবেও তার পরিচিতি আছে। এসব পরিচয়ের সঙ্গে কিছুদিন আগে আরেক পরিচয় যুক্ত হয়েছে তার ব্যক্তিগত প্রোফাইলে। গত জানুয়ারি থেকে টিভি অনুষ্ঠান উপস্থাপক হিসাবে দর্শকের সামনে এসেছেন তিনি। অনুষ্ঠানের নাম ‘দ্য বক্স’।

এটি নিয়ে প্রশংসাও কুড়িয়েছেন এ অভিনেত্রী। এটি শুরুতে এনটিভি, আরটিভি ও এটিএন বাংলায় প্রচার হয়। এর পর অনুষ্ঠানটির প্রচার বন্ধ থাকে কিছুদিন। তবে পাঁচ টিভি চ্যানেলের ঈদের সাত দিনের আয়োজনে প্রতিদিন এনটিভিতে ৬টা ১৫ মিনিটে, এটিএন বাংলায় ৬টা ২৫ মিনিটে, আরটিভিতে ৭টা ৫ মিনিটে, গাজী টিভিতে রাত ৮টায় এবং দীপ্ত টিভিতে রাত ১০টা ৪০ মিনিটে এটি প্রচার হবে বলে জানা গেছে। এতে উপস্থাপনা প্রসঙ্গে তিশা বলেন, ‘অভিনয় নিয়েই আমার সব ব্যস্ততা। তবে হঠাৎ ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানটিতে উপস্থাপনা করার প্রস্তাব পাওয়ায় রাজি হয়ে যাই। প্রথম সিজনটি দর্শকের ভালোলাগায় দ্বিতীয় সিজনেও উপস্থাপনা করছি। আশা করছি, এবারও উপভোগ্য হবে অনুষ্ঠানটি।’ 

এদিকে করোনার কারণে হাতেগোনা কয়েকটি টিভি নাটকে অভিনয় করেছেন এ অভিনেত্রী। দীর্ঘ ১৩ বছর পর অপূর্বর সঙ্গে জুটি বেঁধে ঈদের দুটি নাটকেও অভিনয় করেছেন তিনি। লকডাউনের আগে বঙ্গবন্ধুর বায়োপিক ও সরকারি অনুদানের ছবি ‘প্রীতিলতা’য় অভিনয় করেছেন তিশা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।