shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

পুত্র সন্তানের মা হলেন শ্রেয়া ঘোষাল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ মে ২০২১, ২০:২৪

সংগীতশিল্পী

মা হলেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। শনিবার (২২ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে শ্রেয়া জানান, এদিন বিকেলে মা হয়েছেন তিনি। কোল জুড়ে এসেছে ফুটফুটে পুত্র সন্তান। যার নাম আগেই ঠিক করে রেখেছিলেন শ্রেয়াদিত্য। এ খবর সামনে আসার পর ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন শ্রেয়া-শিলাদিত্য দম্পতি।

এর আগে গত ০৪ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করে শ্রেয়া ঘোষাল লিখেছিলেন, ‘শিশু শ্রেয়াদিত্য আসছে। আপনাদের এই খুশির সংবাদ দিতে পেরে শিলাদিত্য ও আমি খুব উচ্ছ্বসিত। জীবনের নতুন অধ্যায় শুরু করার প্রস্তুতি নিচ্ছি। এ মুহূর্তে আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ চাই।’

২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি হিন্দু রীতি মেনে বিয়ে করেন শ্রেয়া ও শিলাদিত্য। বিয়েতে দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন। শিলাদিত্য শ্রেয়ার ছোটবেলার বন্ধু। বিয়ের আগে ১০ বছর ধরে প্রেম করেছিলেন দুজন।

২০০২ সালে সঞ্জয় লীলা বনশালির ‘দেবদাস’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক শ্রেয়ার। ওই সিনেমায় পাঁচটি গান গেয়েছিলেন তিনি। ‘সিলসিলা ইয়ে চাহাত কা’, ‘বৈরি পিয়া’, ‘ছলক ছলক’, ‘মোরে পিয়া’ এবং ‘ডোলা রে ডোলা’ শিরোনামের সেই গানগুলো আজও জনপ্রিয়। এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক জনপ্রিয় এবং ভালোলাগার সব গান উপহার দিয়ে যাচ্ছেন। হিন্দি ছাড়াও বাংলা, তেলুগু, তামিল, মালয়ালম প্রভৃতি ভাষায় গান গেয়েছেন এই তারকা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।