shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

ন্যান্সির ‘শুকনো মোমবাতি’

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ মে ২০২১, ২১:৫৯

ন্যান্সি

প্রকাশিত হলো জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সির নতুন গান ‘শুকনো মোমবাতি’।

‘আমার শুকনো মোমবাতি মেটাক তোমার ধার দেনা, আমার অন্ধ ঝাড়বাতি দেখাক তুমি কার চেনা’-এমন কথা ও সুরের গানটি সৃষ্টি করেছেন কবি ও নির্মাতা পলিন কাউসার। ন্যান্সির কণ্ঠে গানটির সঙ্গীতায়োজন করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক রাজন সাহা।

গানটি প্রসঙ্গে রাজন সাহা বলেন, “গানের কথা ও সুরে ভিন্নতা থাকায় দর্শক শ্রোতাদের মাঝে গানটি বেশ ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে, ন্যান্সির অনবদ্য কণ্ঠশৈলীতে গানটি শ্রোতাদের দারুণ স্পর্শ করবে বলে আশা করছি।”

ন্যান্সি বলেন, “বেশ ভালো লেগেছে গানটি করতে পেরে, ব্যাতিক্রমধর্মী একটা আমেজ আছে এর সুরে ও কথায় যা অনেকটাই আলাদা ধাঁচের। কবি ও গীতিকার পলিনের জন্যে শুভ কামনা রইলো।”

গানের কথা ও সুরের পাশাপাশি গানটির চিত্রায়ণও করেছেন পলিন কাউসার।

তিনি বলেন, “আমি আমার গানকে একটি ম্যাডিটেটিভ প্যাটার্নে করার চেষ্টা করি, যেন মানুষ তার নিজস্ব একটি রিদমের সাথে একে মেশাতে পারে খুব সহজেই। গান আমার কাছে কেবল কথা ও সুরের সহজ কোনো সিম্ফনি নয় বরং তার চাইতে বেশি কিছু যা হয়তো একটি মিউজিক্যাল সায়েন্স। ন্যান্সি আপুর গায়কী ও রাজন দা’র সঙ্গীতায়োজনে গানটি প্রাণ পেয়েছে।”

গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে মিউজিক কোম্পানি স্টুডিও জয়ার ইউটিউব চ্যানেলে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।