shopner bd
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
×

ভেঙে যাচ্ছে মাহি-অপুর সংসার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৩ মে ২০২১, ১৫:৩৪

মাহি-অপু

মাহির সঙ্গে স্বামী অপুর সম্পর্ক এখনো টিকে আছে? এমন প্রশ্ন নেটিজেনদের কাছে ছিল বহু আগে থেকেই। এবার যেন জবাবটা স্পষ্টই পাওয়া গেল।  রবিবার দিনগত রাত ১২টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আলাদা পথে হাঁটার কথা জানিয়েছেন।

লিখেছেন, 'এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সঙ্গে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা। পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুরবাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা। আমাকে মাফ করে দিয়ো। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করব।'

স্বামীর সঙ্গে বিচ্ছেদের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জানিয়েছেন, স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে পাঁচ বছরের সংসারজীবনের ইতি টানছেন তিনি। মাহি অনুরোধ করেছেন, ‘বিষয়টি যতটুকু সম্মান দিয়ে উপস্থাপন করা যায়। প্লিজ, নেগেটিভ কিছু লিখবেন না!’ 

একটি সূত্র জানিয়েছে, মাহিয়া মাহি ডিভোর্সের প্রস্তুতিও নিয়ে ফেলেছেন। 

তবে মাহির বিচ্ছেদের ঘোষণা প্রসঙ্গে পারভেজ মাহমুদ অপু বলছেন 'ফেসবুকে দেখলাম ও আপনাদের কাছ থেকে শুনলাম। এ বিষয়ে মাহির সঙ্গে কথা হয়েছে মাত্র, বিস্তারিত কথা বলে আপনাদের সঙ্গে কথা বলব।’
 
২০১৬ সালের ২৫ মে মাহি-অপুর বিয়ের আনুষ্ঠানিকতা উদযাপন করেন। রাজধানীর উত্তরার একটি কমিউনিটি সেন্টারে ঘরোয়া পরিবেশে মাহির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।