shopner bd
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
×

এবার ক্যামেরার সামনে সাহসী হলেন প্রিয়াঙ্কা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ মে ২০২১, ১৭:২৬

প্রিয়াঙ্কা

কলকাতার ফটোগ্রাফার তথাগত ঘোষের ক্যামেরায় রাইমার স্বল্পবসনার ছবি উঠে আসে। রাইমার সে ছবি নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। তার প্রভাব শেষ হতে না হতেই এবার স্বচ্ছ বিকিনি পোশাকে প্রিয়াঙ্কা সরকার ধরা দিলেন এই চিত্রগ্রাহকের ক্যামেরায়।

রাইমার মতোই নিমেষে সেই ছবিও ভাইরাল। তথাগত ইনস্টাগ্রামে ছবি ভাগ করে নিয়েছেন নিজেই। মন্তব্যও চোখে পড়ার মতো, ‘এ যেন সমুদ্রের গান, গর্জন। যা নিয়ে খেলা করা যায় অনায়াসেই....!’ সমুদ্রপাড়ে স্বল্পবসনে মোহময়ী অভিনেত্রীকে দেখতে ইতিমধ্যেই লাইক আর কমেন্টে ভাসাচ্ছেন নেটিজেনরা।

মন্তব্যের ঘরে কেউ বলেছেন, ‘অবশেষে সামনে আনলেন। এই ছবির অপেক্ষায়ই ছিলাম।’ আরেক নেটাগরিক খুঁজে পেয়েছেন সোনালি অতীত। প্রিয়াঙ্কার প্রথম ছবি, ‘চিরদিনই তুমি যে আমার’-এর কথা মনে করে তার মন্তব্য, ‘এ যেন বাতাসে গুন গুন!’

প্রিয়াঙ্কার আগে রাইমার ২টি ছবি তুমুল আলোড়ন তুলেছিল নেটমাধ্যমে। একটিতে তিনি শুধুই সাদা টি-শার্ট পরা। পায়ে হল্টার শু। আরেকটিতে সুচিত্রা সেনের নাতনি যেন ‘মৎস্য কন্যা’। তার ঊর্ধ্বাঙ্গ আড়াল টেনেছে এক খণ্ড কাপড়ে। কোমরে নীল ডেনিম জিন্স। ৪০-এর রাইমার শরীরী তাপে গলেছেন অসংখ্য পুরুষ নেটাগরিক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।