shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

দেড় বছর পর ঈশিতা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ জুন ২০২১, ১৪:২৮

দেড় বছর পর ঈশিতা

রুমানা রশিদ ঈশিতা। অভিনয়ের পাশাপাশি নৃত্য এবং গান করেন। দীর্ঘদিন ধরেই তিনি টিভি দর্শকদের মুগ্ধতা দিয়ে আসছেন। যদিও ইদানিং তাকে নাটকে খুব একটা দেখা যায় না, তবে বেছে বেছে অভিনয় করছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

গেল বছরের শুরু দিকে ‘ইতি, মা’ ও কেনো নামের দুটি নাটকের শুটিংয়ে সবশেষে অংশ দিয়েছিলেন ঈশিতা। এরপর মহামারী করোনার প্রকোপের কারণে ঘরবন্দী ছিলেন তিনি। এসময় নতুন কোনো কাজে দেখা যায়নি তাকে। প্রায় দেড় বছর পর আবারো শুটিংয়ে ফিরেছেন ঈশিতা।

মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় প্রথমবার একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছেন ঈশিতা ও খায়রুল বাসার। আর এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম ‘নট আউট’। সম্প্রতি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শুটিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পরিচালক মিজানুর রহমান আরিয়ান। এতে আরও অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি।

ঈশিতা জানান, বেশকিছু দিন পর নতুন কাজ করলাম। প্রায় দেড় বছর তো হবেই। এখন দেশের পরিস্থিতিতে কাজ করতে খুবই ভয় পাই। তারপরও ভয়ে ভয়ে কাজটা করেছি। এটা খুবই সুন্দর একটা পারিবারিক গল্পের কাজ। আমার খুবই ভালো লেগেছ।


 
তিনি আরও বলেন, আরিয়ানের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। সে খুবই জনপ্রিয় একজন নির্মাতা। খুব ধরে ধরে কাজ করে সে। খুবই সুন্দর ও গোছানো কাজ তার। আমার অনেক ভালো লেগেছে তার সঙ্গে কাজ করতে পেরে। তার টিমের সবার এফোর্ট এবং আন্তরিকতায় আমি মুগ্ধ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।