স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৪ জুন ২০২১, ১৮:৪০
শরীর নিয়ে কোনো দিনই কুণ্ঠা বোধ করেননি শ্রীলেখা মিত্র। বরাবর নিজেকে ভালোবাসার কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। বরাবর একেকটা কাণ্ড নিয়ে হাজির হন। এবার নিজের নতুন বোল্ড ফটোশুটেও যেন সেই বার্তা দিলেন অভিনেত্রী। সাদা-কালোর আবহে রানা বসুর ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি।
পরনে শুধু একটি শার্ট। তাতেই মোহময়ী হয়ে উঠেছেন অভিনেত্রী। রূপের ছটা ছড়িয়ে পড়েছে ভার্চুয়াল দুনিয়ায়। অভিনেত্রীর কখনো ঠোঁটের মাঝে রয়েছে সিগারেট, কখনো আবার চেয়ারে বসে হাসিমুখে পোজ দিয়েছেন।

ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে শ্রীলেখা লিখেছেন, নো মেকআপ, নো লাইট, নো এডিটিং- কোনো কিছু ছাড়াই রানা বসু ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন। আর কী ভালোই না হয়েছে ছবিগুলো, আমি নিজেই মুগ্ধ হয়ে গিয়েছি।
এদিকে কাজের জগতে অভিনয় ও পরিচালনা দুই দায়িত্বই দক্ষ হাতে সামলাচ্ছেন শ্রীলেখা। আপাতত পরিচালক অংশুমান প্রত্যুষের আগামী ছবির কাজ নিয়ে ব্যস্ততা রয়েছে। তা শেষ হলেই ফের পরিচালনার কাজে হাত দেবেন। পরিচালক শ্রীলেখার দ্বিতীয় ছবির নাম এখনো ঠিক হয়নি। তবে কাজের ব্যস্ততার মাঝেই চিত্রনাট্য লেখার কাজ করে যাচ্ছেন অভিনেত্রী তথা পরিচালক।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com