shopner bd
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
×

নুসরাতকে নিয়ে মা-বাবার সঙ্গে যশের বিরোধ শুরু!

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ জুলাই ২০২১, ১৪:৪৩

নুসরাতকে নিয়ে মা-বাবার সঙ্গে যশের বিরোধ শুরু!

পরিবারকে নিয়ে টালিউড অভিনেতা যশ দাশগুপ্তের দুটি স্ট্যাটাস নিয়ে জল্পনা শুরু হয়েছে। ওই স্ট্যাটাসে তিনি পরিবারের প্রতি অভিমান করে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন।

ধারণা করা হচ্ছে, অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে সম্পর্ক নিয়ে আপত্তি তোলায় পরিবারের বিবাদে জড়িয়েছেন অভিনেতা। আর এ কারণেই তিনি সামাজিক মাধ্যমে নিজের পরিবার নিয়ে কথা বলছেন। খবর হিন্দুস্তান টাইমস।

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সংসদ সদস্য নুসরাত জাহান ও অভিনেতা যশ দাশগুপ্তের প্রেম কাহিনি এখন টালিপাড়ার ওপেন সিক্রেট।

তবে নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর এই কাহিনিতে নতুন মাত্রা যোগ করেছে। যদিও অনাগত সন্তানের পিতৃত্ব নিয়ে এখনও মুখ খোলেননি নুসরাত বা যশ।

এই সম্পর্কের আলোচনা যখন থামছে না, তখন বুধবার ইনস্টাগ্রামে অভিনেতা লেখেন,  ‘আমি পরিবারের কুলাঙ্গার হতে পারি, কিন্তু পরিবারের যারা নিজেদের খুব সৎ বলে পরিচয় দেন, তারা কিন্তু ততটা সৎ নন।’

এর কয়েক ঘণ্টা আগেও একটি লেখা পোস্ট করেন যশ। যেখানে লেখা রয়েছে, ‘পরিবার বলতে আমরা বুঝি, সব থেকে নিরাপদ জায়গা। কিন্তু কখনও কখনও সেই জায়গাটাই গভীর ভাবে আঘাত দেয় মনে।’

পরিবারের সঙ্গে যশের এই বিবাদের জল্পনা উস্কে দিয়েছে নেটিজেনদের মনে। যশের এই স্টোরি দেখে অনেকের মনেই প্রশ্ন, পরিবারের কোনো মানুষের কাছ থেকে পাওয়া আঘাতের জেরে মনকষ্টে ভুগছেন যশ। তবে কি নুসরাত জাহানের সঙ্গে সম্পর্ককে ঘিরে পরিবারের সঙ্গে মনোমালিন্যে জড়িয়েছেন যশ!

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।