shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

মা হলেন নাবিলা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০২ জুলাই ২০২১, ০০:৩৪

মা হলেন নাবিলা

মা হলেন ‘আয়নাবাজি’খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। বৃহস্পতিবার আনুমানিক ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি কন্যা সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও মেয়ে দু’জনেই সুস্থ আছে। নাবিলা তার সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন উপস্থাপিকা সামিয়া রহমান।

বাংলাভিশনের ‘এবং ক্লাসের বাইরে’ অনুষ্ঠান দিয়ে শোবিজে নাবিলার যাত্রা শুরু। উপস্থাপনায় পরিচিতি পেলেও নাবিলাকে আলোচনায় এনে দেয় ২০১৬ সালে মুক্তি পাওয়া আমিতাভ রেজা চৌধুরীর আলোচিত সিনেমা ‘আয়নাবাজি’।

নাবিলার দাদা বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায় হলেও তার বেড়ে ওঠা সৌদি আরবে। জন্ম সেখানেই। বাবার চাকরি সূত্রে তার কৈশোরের দিনগুলো কেটেছে জেদ্দা শহরে। সেখানেই জোবায়দুল হক রিমের সঙ্গে সম্পর্কে জড়ান নাবিলা। এরপর ২০১৮ সালে তারা গাঁটছড়া বাঁধেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।