shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

বিজ্ঞাপন দিয়েই জনপ্রিয় মৌ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ জুলাই ২০২১, ১৬:৩৫

বিজ্ঞাপন দিয়েই জনপ্রিয় মৌ

১৯৮৯ সালে মডেলিং শুরু করা এই তারকা এখনো বিজ্ঞাপনে রাজত্ব করছেন। ‘বাউন্স শ্যাম্পু’র বিজ্ঞাপনের মাধ্যমে প্রথম দর্শকদের সামনে আসেন তিনি। নব্বই দশক থেকে কাজ করেছেন একের পর এক বিজ্ঞাপনে। যার প্রতিটিই জনপ্রিয়।

আপন জুয়েলার্স, মৌচাক জুয়েলার্স, পাকিজা প্রিন্ট শাড়ি লাক্স, কেয়া কসমেটিকস- সাদিয়া ইসলাম মৌয়ের করা প্রায় সব বিজ্ঞাপনই দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছে। নব্বই দশকে নোবেলের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন অসংখ্য বিজ্ঞাপনে। এর মধ্যে ‘কেয়া’ নামটি আনলেই নোবেল-মৌ জুটির মুখ ভাসে। বিজ্ঞাপনগুলো এখন টিভিতে প্রচার না হলেও অনেকেই দেখেন ইউটিউবে।

বিজ্ঞাপনের এই জুটিকে সবাই আদর্শ হিসেবেই দেখে। নাটকেও দেখা গেছে মৌকে। ১৯৯৪ সালে টনি ডায়েসের বিপরীতে ‘অভিমানে অনুভবে’ নাটকে প্রথম অভিনয় করেন। বর্তমানে নিয়মিত টিভি পর্দায় দেখা যায় না তাকে। অবশ্য সব সময়ই তিনি কাজ করেছেন বেছে বেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।