shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

‘তৃতীয় সন্তান’-এর খবর জানালেন কারিনা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ জুলাই ২০২১, ০১:১৬

‘তৃতীয় সন্তান’-এর খবর জানালেন কারিনা

মাত্র মাস কয়েক আগেই তৈমুরের ভাই এসেছে, তার মাঝেই ‘তৃতীয় সন্তান’ আসার খবর জানালেন কারিনা কাপুর খান। যা শুনে বেশ অবাক হয়েছেন অনেকে। যদিও পরে স্পষ্ট হয় গোটা ব্যাপারটা।

জানা গেছে, হবু মায়েদের জন্য বই লিখেছেন কারিনা কাপুর খান। নাম ‘কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল’। এই বইকেই নিজের ‘তৃতীয় সন্তান’ বলে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ডিসেম্বরে ছেলে তৈমুর আলি খানের জন্মদিনে এই বই লেখার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। তখন দ্বিতীয় বারের জন্য অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। দ্বিতীয় সন্তানের জন্মের ৫ মাস পর নিজের লেখা বই প্রকাশ্যে আনলেন তিনি।
কারিনার নিজের ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, হাতে দস্তানা পরে মাইক্রোওয়েভ থেকে গরম গরম সদ্য প্রকাশিত বইটি বের করে আনলেন তিনি। ভিডিওটি দেখতে ক্লিক করুন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।