shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

চিত্রনায়িকা একার বিরুদ্ধে দুই মামলা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ আগস্ট ২০২১, ১৪:১০

চিত্রনায়িকা একার বিরুদ্ধে দুই মামলা
চিত্রনায়িকা সিমন হাসান একা

চিত্রনায়িকা সিমন হাসান একার বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় ২টি মামলা করা হয়েছে। গৃহকর্মী নির্যাতনের অভিযোগে একটি মামলা হয়, যা ওই গৃহকর্মী নিজেই বাদী হয়ে মামলাটি করেন। অপর মাদকের মামলাটি পুলিশ বাদী হয়ে করেছে। শনিবার (৩১ জুলাই) দিবাগত রাতে হাতিরঝিল থানায় ওই মামলাগুলো হয়।

এর আগে, গতকাল শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একাকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ। এ সময় তার বাসা থেকে ৫ পিস ইয়াবা, পঞ্চাশ গ্রাম গাঁজা এবং অর্ধেক বোতল কেরু মদ জব্দ করা হয়।

গৃহকর্মী অভিযোগ করেন, গত ৩ মাস যাবৎ তিনি ওই বাড়ি কাজ করছেন। কিন্তু ৩ মাসের মধ্যে ১ মাসের বেতন দিলেও বাকি ২ মাসের বেতন বাকি রাখেন একা। দুই মাসের বকেয়া বেতন চাইতে গেলে ইট দিয়ে আঘাত করে গৃহকর্মীকে আহত করেন নায়িকা একা।

গতকাল শনিবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ওই গৃহকর্মী থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

আহত গৃহকর্মীর স্বজন আজিজুল ইসলাম বলেন, ‘আমার ভাবি গত ৩ মাস ধরে ওই বাসায় কাজ করতেন। প্রথমে তার বেতন ৩ হাজার টাকা হলেও পরবর্তীতে কাজ বেড়ে যাওয়ায় ৫ হাজার টাকা ঠিক হয়। কিন্তু প্রথম মাসের বেতন ৩ হাজার টাকা দিলেও গত দুই মাসের বেতন একসঙ্গে চাইতে গেলে নায়িকা একা ভাবিকে ইট দিয়ে আঘাত করে আহত করেন। এরপর সন্ধ্যার দিকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।’

এবিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, ‘৯৯৯ থেকে ফোন পেয়ে পুলিশের মোবাইল টিমের সদস্যরা সেখানে গিয়ে গৃহকর্মীকে  বাসার নিচে কান্নাকাটি করতে দেখা যায়। তখন এলাকার লোকজন বাসা ঘেরাও করে রাখে। পুলিশ দরজা ভেঙে একার বাসায় ঢোকে। গৃহকর্মীর হাতে, পায়ে, মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।