shopner bd
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
×

কবি রাজুব ভৌমিকের গান গাইলেন রেজওয়ানা চৌধুরী বন্যা

  কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ০৫ আগস্ট ২০২১, ১১:১৪

কামরুজ্জামান হেলাল

কবি রাজুব ভৌমিকের গান গাইলেন রেজওয়ানা চৌধুরী বন্যা।

মিরর এক্সক্লুসিভের আয়োজনে কবি রাজুব ভৌমিকের লেখা “আমার পরাণে প্রেম এসেছে” গানটি নিয়ে আসছেন জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। গানটির সুর করেছেন তানিম আহমেদ এবং সঙ্গীত পরিচালনা করেছেন জাহিদ বাসার পঙ্কজ।

গানটি বৃহস্পতিবার মিরর এক্সক্লুসিভের ইউটিউব চ্যানেল রিলিজ হতে যাচ্ছে। 

গানটি নিয়ে শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, “অনেক দিন পর একটি সুন্দর আধুনিক গান গেয়েছি। আশা করি আপনার এইগানটি শুনবেন এবং দেখবেন। আপনাদের খারাপ লাগবে না।” 

গানটির গীতিকবি রাজুব ভৌমিক বলেন, “এটা আমার লেখা প্রথম আধুনিক গান। ব্যস্ততার কারণে এখন গান লেখার সময় তেমন পাই না। তারপরও অনেক সময় নিয়ে এই গানটি লিখেছি। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।” 

উল্লেখ্য যে- সংঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ‘সুরের ধারার’ প্রতিষ্ঠাতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন বন্যা সঙ্গীতে তাঁর অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার পান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।