shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

পরীমনিকে গরু উপহার দেইনি: সেলিম খান

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ আগস্ট ২০২১, ১৪:২৬

পরীমনিকে গরু উপহার দেইনি: সেলিম খান

পরীমনি ইস্যুতে চলচ্চিত্র অঙ্গন এখন সরগরম। গত ঈদুল আজহায় পরীমনি ৬টি গরু কোরবানি দিয়েছেন। আর সেই গরু দিয়েছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। এমন খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর সেলিম খান ব্যাখ্যা প্রদান করেছেন।

সেলিম খান বলেন, ‘আমি পরীমনিকে গরু দেইনি। চলচ্চিত্র পরিচালক সমিতি ও শিল্পী সমিতিকে ৪টি গরু প্রদান করেছি। এ ছাড়া চলচ্চিত্র প্রযোজক সমিতির প্রশাসকের সঙ্গে আলোচনা করে দুটি গুরু দিয়েছি। পরিচালক, শিল্পী ও প্রযোজকদের তত্ত্বাবধানে এসব গরু কোরবানি দেওয়া হয়। আমার প্রযোজিত কোনো ছবিতেও পরীমনি অভিনয় করেননি। এমন সংবাদ প্রকাশ করায় আমি খুবই ব্যথিত হয়েছি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।