shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

যেভাবে নিজেকে ফিট রাখেন বুবলী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৮ আগস্ট ২০২১, ২২:১১

যেভাবে নিজেকে ফিট রাখেন বুবলী

নিজেকে ফিট রাখতে নিয়মিত ব্যায়াম কর হয় সিনেমার নায়ক-নায়িকাদের। চিত্রনায়িকা শবনম বুবলীও তা মনেপ্রাণে বিশ্বাস করেন। আর সেজন্যই নিজেকে ফিট রাখেন প্রতিনিয়ত। সেই রহস্যই এবার উন্মোচন করলেন এই চিত্রনায়িকা।

বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি শেয়ার করেন বুবলী। সেখানে তাকে দেখা গেছে ইয়োগার পোশাকে। স্কিনফিট টপস ও প্যান্ট পরে তিনি পোজ দিয়েছে ইয়োগার নানা ভঙ্গিমায়। সেই সঙ্গে ভক্তদের জানিয়েছেন সকালের স্নিগ্ধ শুভেচ্ছা।

বুবলী বলেন, ‘করোনার এই সময়টাতে আমাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তিটাও খুব দরকার। আর সেটার জন্য ইয়োগার বিকল্প নেই।’

ইয়োগা নিয়ে বুবলী তার কিছু পদক্ষেপের কথাও জানালেন। তার ভাষ্য, ‘সুস্থ থাকলে ভবিষ্যতে ইয়োগা নিয়ে কিছু করার পরিকল্পনা আছে, যাতে করে মেয়েরা খুব সহজেই এটির সঙ্গে যুক্ত হতে পারে। বড় পরিসরে কাজ করার ইচ্ছে আছে।’

বুবলীকে সবশেষ দেখা গেছে ‘বীর’ সিনেমায়। বর্তমানে তার হাতে রয়েছে ‘বিদ্রোহী’, ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘ক্যাসিনো’, চোখ’ ও ‘রিভেঞ্জ’ সিনেমার কাজ। এসব সিনেমায় তার নায়ক হিসেবে আছেন শাকিব খান, নিরব ও রোশানের মতো তারকারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।