shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

আদালতে পিয়াসার স্বীকারোক্তি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ আগস্ট ২০২১, ১৩:৪৯

আদালতে পিয়াসার স্বীকারোক্তি

ভয়ঙ্কর সেই অস্ত্রের উৎসের তথ্য দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা। জবানবন্দিতে তিনি বলেছেন, যে উজি অস্ত্র হাতে নিয়ে তিনি ছবি তুলেছিলেন, সেই অস্ত্রটির মালিক ইনডেক্স গ্রুপের এমডি সাফিউল্লাহ আল মুনির ওরফে ইনডেক্স মুনির। মুনিরের অফিসেই তিনি অস্ত্রটি হাতে নিয়ে ছবি তুলেন।

খিলক্ষেত থানায় মাদক দ্রব্য আইনে দায়ের করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে গতকাল আদালতে হাজির করা হয়। আদালতে তিনি এই মাদক মামলায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন। মামলাটি সিআইডি তদন্ত করছে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, তিন দিনের রিমান্ডে সিআইডির জেরায় পিয়াসা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তার সিন্ডিকেটে মিশু হাসান, কার্লোস, সামস, রাজ ছাড়াও আরো যারা আছেন তাদের নাম ফাঁস করেছেন। গরুর পেটে হীরা পাচার, মধ্যপ্রাচ্যে নারী পাচার ছাড়াও কী পরিমাণ অর্থ দেশ থেকে পাচার করেছে তার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।