shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

চ্যানেল 24 স্বতন্ত্র অবস্থানে, ডিজিটাল টিমের সাফল্য

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ আগস্ট ২০২১, ১৪:২৮

চ্যানেল 24 এর ডিজিটাল বিভাগের কর্মকর্তারা স্বীকৃতিপত্র এবং সিলভার প্লে-বাটন গ্রহণ করছেন
চ্যানেল 24 এর ডিজিটাল বিভাগের কর্মকর্তারা স্বীকৃতিপত্র এবং সিলভার প্লে-বাটন গ্রহণ করছেন

টিভি চ্যানেলের পাশাপাশি ইউটিউবেও দর্শকশ্রোতার মাঝে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করে নিচ্ছে চ্যানেল 24।

সংবাদ এর পাশাপাশি বিনোদনজগতের নানান খবর নিয়ে সম্প্রতি চ্যানেল 24 এন্টারটেইনমেন্ট চ্যানেলটি পথচলা শুরু করে। 

শুরুর খুব অল্প সময়ের মধ্যেই ১ লাখ সাবস্ক্রাইবার অতিক্রম করে চ্যানেলটি। বর্তমানে ৩ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতিপত্র ও সিলভার প্লে-বাটন দিয়ে চ্যানেল 24 কে অভিনন্দন জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।

তেজগাঁওয়ের চ্যানেল 24 এর প্রধান কার্যালয়ে, ইউটিউব কর্তৃপক্ষের স্বীকৃতিপত্র এবং সিলভার প্লে-বাটন গ্রহণ করে ডিজিটাল টিম। 

এ সময় উপস্থিত ছিলেন, চ্যানেল 24 এর ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ, প্রধান নির্বাহী কর্মকর্তা তরুন চক্রবর্তী, নির্বাহী পরিচালক তালাত মামুন এবং ডিজিটাল মিডিয়া প্রধান রাজীব খানসহ ডিজিটাল বিভাগের কর্মকর্তারা।

চ্যানেল 24 এর সর্বপ্রথম ইউটিউব চ্যানেল খোলা হয় ২০১৬ সালের ১৬ জুন, যা ইতিমধ্যে ৩৮ লাখ ৭০ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করেছে, এখন পর্যন্ত ১,০৫৯,৩৫৮,৯৯৯ বার দেখা হয়েছে।

চ্যানেল 24 এর ইউটিউব চ্যানেল সমূহ 
Channel 24 (www.youtube.com/Channel24online)
Channel 24 Entertainment (www.youtube.com/Channel24program)
Channel 24 Live (www.cutt.ly/Channel24Live) 

এই ছাড়াও 
ফেইসবুক : www.facebook.com/channel24bd.tv 
ইনস্টাগ্রাম : www.instagram.com/channel24online 
টুইটার : www.instagram.com/channel24onlin

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।