shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

তালেবান ইস্যুতে বলিউড অভিনেত্রীর টুইটে তোলপাড় ভারত, গ্রেপ্তার দাবি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ আগস্ট ২০২১, ১৪:১৫

স্বরা ভাস্কর
বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান। সম্প্রতি দেশটির রাজধানী কাবুল দখলের মধ্যে দিয়ে এ বাহিনী ক্ষমতা গ্রহণ করে। বিষয়টি ভাবিয়ে তুলেছে পশ্চিমাসহ বিভিন্ন দেশকে। এ নিয়ে বিশ্বজুড়ে চলছে আলোচনা-সমালোচনাও। এই সমালোচনায় যোগ দিয়েছেন বাংলাদেশ ও ভারতের শোবিজ তারকারাই।

তবে তালেবান বিষয়ে ভিন্ন রকম একটি টুইট করে বিপাকে পড়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তালেবান ইস্যুর সঙ্গে হিন্দুত্ববাদের প্রসঙ্গ টেনে এনে করা তার সেই টুইটে ক্ষোভে ফেটে পড়েছেন ভারতীয় নেটিজেনদের একাংশ। তারা স্বরার গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন।

দেশটির লালবাজার নামক এলাকার বাসিন্দা রাজা চৌধুরী স্বরার নামে কলকাতা পুলিশের সাইবার সেলে এফআইআর করেছেন। সব মিলিয়ে বলা যায়, স্বরার টুইট নিয়ে ভারতের সোশ্যাল মিডিয়ায় ঝড় বইছে।

কী লিখেছিলেন এই বলিউড অভিনেত্রী? নিজের টুইটারে স্বরা লিখেছিলেন, ‘হিন্দুত্ববাদী সন্ত্রাসের সমালোচনা আমরা করি না। তবে তালেবানি সন্ত্রাস দেখে আমরা রেগে যাই, ক্ষুব্ধ হই। তালেবানদের অত্যাচার দেখে আমরা গর্জে উঠি। কিন্তু হিন্দুত্ববাদী সন্ত্রাসের সময় আমরা চোখ বুজে থাকি। আমাদের মূল্যবোধ কোনো নির্দিষ্ট সন্ত্রাসের উপর নির্ভর করে তৈরি করা উচিত নয়।’

এর আগেও আফগানিস্তান নিয়ে টুইট করে বিতর্ক উসকে দিয়েছিলেন স্বরা ভাস্কর। তালেবানদের ক্ষুধার্ত শিয়ালের সঙ্গে তুলনা করে দেশটির নারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।