স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৬ আগস্ট ২০২১, ১৫:৪০
পশ্চিমবঙ্গের জনপ্রিয় চিত্রনায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহান পুত্রসন্তানের মা হয়েছেন। কলকাতার এক বেসরকারি হাসপাতালে গতকাল বুধবার ভর্তি হয়েছিলেন তিনি। নবজাতক ও মা সুস্থ আছেন।
কলকাতার আনন্দবাজার পত্রিকার খবর, সন্তান জন্ম দেওয়ার সময় তাঁর ইচ্ছে অনুসারে নুসরাতের কাছের মানুষ যশ দাশগুপ্ত সঙ্গী ছিলেন। অন্তঃসত্ত্বা থাকাকালে হবু মায়ের সব দায়িত্ব নিয়েছিলেন যশ।
এর আগে অন্তঃসত্ত্বা প্রসঙ্গে নুসরাত বলেছিলেন, ‘মাতৃত্ব আশীর্বাদ, সেটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু নিজের শরীর ও মন প্রস্তুত না হলে মা হওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।’
অন্তঃসত্ত্বা নুসরাতকে কতখানি আগলে রেখেছেন যশ দাশগুপ্ত, সম্প্রতি সে দৃশ্য দেখেছেন সবাই। কয়েক দিন আগে বৃষ্টিভেজা দুপুরে কলকাতা শহরের রাস্তায় হাতে হাত ধরে ক্যামেরাবন্দি হন দুজন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com