shopner bd
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
×

অবশেষে বলিউডে ছাড়পত্র পেল মিথিলার ‘রোহিঙ্গা’

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ আগস্ট ২০২১, ১৭:১৫

অবশেষে বলিউডে ছাড়পত্র পেল মিথিলার ‘রোহিঙ্গা’

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ বিজয়ী তানজিয়া জামান মিথিলা। ভারতীয় পরিচালক হায়দার খানের ‘রোহিঙ্গা’ ছবিতে অভিনয় করেছেন মিথিলা। গত বছরই ‘রোহিঙ্গা’র শুটিং-ডাবিং ও সম্পাদনার কাজ শেষ হয়। ফেব্রুয়ারিতেই জমা পড়ে ভারতের সেন্সর বোর্ডে। দীর্ঘদিন পর ২৩ আগস্ট ছাড়পত্র পেয়েছে ‘রোহিঙ্গা’।

ছাড়পত্রের বিষয়টি  নিশ্চিত করে মিথিলা বলেন, ‘১৩টি দৃশ্য কর্তন সাপেক্ষে ছবিটি ছাড়পত্র পেয়েছে। যেহেতু রোহিঙ্গা ইস্যু নিয়ে ছবিটি, এখানে রাজনৈতিক অনেক বিষয় আছে। আন্তর্জাতিক অনেক বিষয়ও উঠে এসেছে। ফলে সেন্সর বোর্ড ছবিটির ব্যাপারে প্রথম থেকেই সচেতন ছিল। তাদের কাছে যে বিষয়গুলো আপত্তিকর মনে হয়েছে সেগুলো কর্তন করেছে। একটা ছবির ১৩টা দৃশ্য কর্তন হলে আর কী-ই বা থাকে! তার পরও বলিউডে আমার অভিষেক ঘটতে যাচ্ছে- এটা ভেবেই শান্তি লাগছে।’ ‘রোহিঙ্গা’-তে ‘হুসনে আরা’ চরিত্রে অভিনয় করেছেন মিথিলা।

মিস ইউনিভার্স হওয়ার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে মূল প্রতিযোগিতা থেকে মডেল তানজিয়া জামান মিথিলার নাম প্রত্যাহার করে নেয় মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ।

প্রায় দশ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী হয়েছেন মাগুরার মেয়ে মিথিলা; গত ৩ এপ্রিল আনুষ্ঠানিকভাবে তার মাথায় বিজয়ীর মুকুট তুলে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।