স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৬ আগস্ট ২০২১, ১৮:০৬
আফগানিস্তানে তালেবানের হামলায় পাকিস্তানি অভিনেত্রী মালিশা হিনা খানের পরিবারের ৪ সদস্য খুন হয়েছেন। এই খবর এক টুইটে অভিনেত্রী নিজেই জানিয়েছেন।
টুইটারে অভিনেত্রী বলেন, আমার কাকা, দুই ভাইকে মেরে ফেলেছে তালেবান। তালেবানের গুলি বর্ষণ ও আগুনের গোলায় জ্বলে উঠেছিল তাদের গাড়ি। জীবন্ত অবস্থায় পুড়ে মারা গিয়েছে তারা। আমার পরিবারের আরও কয়েকজন সদস্য তালেবানদের ভয়ে লুকিয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে পরিবারের লোকজনের মৃত্যুর শোকও করতে পারছে না তারা।
তবে ভারতে থাকায় ভারতীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি টুইটের শেষ অংশে লেখেন, আমার ভাগ্য ভালো যে আমি ভারতে আছি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com