স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৯ আগস্ট ২০২১, ১৯:০৫
পরিশ্রম সার্থক হয়েছে ঢাকাই ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের। দীর্ঘ ৬ মাসে ফিটনেসের সচেতন এই নায়িকা গড়েছেন মেদহীন ফিগার। অন্তর্জালে দুটি আবেদনময়ী ছবি প্রকাশ করে সেই খরব ভক্তদের জানিয়েছেন মিম।
নায়িকা লিখেছেন, ‘তুমি যেটা চাও, সেটা সবসময় পাবে না। কিন্তু যেটার জন্য তুমি পরিশ্রম করবে, সেটা পাবে। শরীরের এই গঠন পাওয়ার জন্য আমি ৬ মাস কঠোর পরিশ্রম করেছি।’
আকর্ষণীয় এই ফিগারের জন্য জিম সেন্টার এবং ট্রেইনারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন চিত্রনায়িকা। গেল মে মাসে বিদ্যা সিনহা মিম এক গণমাধ্যমকে জানিয়েছিলেন লিন বডি (মেদহীন) জন্যর পরিশ্রম করছেন তিনি।
সে সময় মিমের ভাষ্য ছিল, ‘ফিট থাকার জন্য একটা টার্গেট করছি একটা লিন বডি (মেদহীন) বানাব, যেটা আগে হয়নি। সকালবেলা ৫০-৬০ মিনিট কার্ডিও করি... ওয়েট ট্রেলিং করি এভাবে প্রায় ২ ঘণ্টার মত লাগে।’
সবশেষ বিদ্যা সিনহা মিম অভিনীত মুক্তি পাওয়া সিনেমা ‘সাপলুডু’। মুক্তির অপেক্ষায় আছে ‘পরাণ’ ও ‘দামাল’ শিরোনামের সিনেমা। বর্তমানে শুটিং করছেন দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমার। এছাড়া ‘ইত্তেফাক’ সিনেমার শুটিং চলছে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com