স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ৩০ আগস্ট ২০২১, ১৭:২৭
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। কাজ করেছেন বহু নাটক, মিউজিক ভিডিও, বিজ্ঞাপনচিত্রে। পারিবারিক সমস্যার কারণে ব্যস্ত এই অভিনেত্রী অভিনয় থেকে ১৫ দিনের বিরতি নিয়েছেন। এক ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন তিনি।
নাদিয়া লিখেছেন, ‘আমার পরিবারের সঙ্গে একটি মারাত্মক দুর্ঘটনা হওয়ার কারণে আমি আগামী ১৫ দিন বা পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত আমার সকল শিডিউল বাতিল করছি। আমার সময়সূচি বাতিল করার জন্য আমি অত্যন্ত দুঃখিত। দয়া করে, আমাকে একটু সময় দিন। আমি শিগগির আপনাদের কাছে ফিরে আসব। আমার পরিবারের জন্য দোয়া করবেন। জাজাকাল্লাহ খাইরান।’
নাদিয়ার পোস্টে কমেন্ট করে অনেকেই তার পারিবারিক দুর্ঘটনার কারণ জানতে চেয়েছেন। আবার কেউবা দুঃসময়ে শক্ত থাকার জন্য অভিনেত্রীকে শুভ কামনা জানাচ্ছেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com