স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৮
জনপ্রিয় মডেল ও নাট্যা অভিনেত্রী তানজিন তিশা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন রোববার।
নিজের ছবিসমতে পোস্টে লেখা রয়েছে, ‘একদিন তুমি আমার উপস্থিতি অথবা অনুপস্থিতি অনুভব করতে পারবে।’
নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন তিশা।
ছবিটিতে দেখা যাচ্ছে, একটি বড় নৌকার ডেকে বিরহ ভঙ্গিতে বসে আছেন তানজিন তিশা।
তিশার এই ছবি ও ক্যাপশন নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল শুরু হয়েছে। কাকে উদ্দেশ্য করে তিনি এই পোস্ট দিয়েছেন তা নিয়েই যত জল্পনা। দেখা যাক অভিনেত্রীর পরবর্তী পোস্ট। জবাব মিললেও মিলতে পারে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com