shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

এভারকেয়ার হাসপাতালে পরীমণি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৯

এভারকেয়ার হাসপাতালে পরীমণি

কারাগার থেকে মুক্তির পর তরুণ পরিচালক ইফতেখার শুভ’র ‘মুখোশ’ চলচ্চিত্রের মাধ্যমে কাজে ফিরেছেন পরীমণি। এরই মধ্যে দুদিন কাজও করেছেন তিনি। কিন্তু হঠাৎ তাকে দেখা গেল রাজধানীর একটি হাসপাতালে।

রোববার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার কিছু আগে ফেসবুকে তিনটি ছবি পোস্ট করেছেন পরীমণি। ছবিগুলো বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে তোলা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে- পরীর গায়ে ধূসর সবুজ রঙের টপস, মুখে মাস্ক, চোখে সাদা চশমা এবং হাতে ঘড়ি। কোমরে হাত দিয়ে খুব সাবলীল ভঙ্গিতেই সেলফি তুলেছেন নায়িকা।

ক্যাপশনে পরী লিখেছেন, ‘এই একটার সাথে আমার কোনো ব্রেকআপ নাই।’ কথাটি তিনি হাসপাতালকে ইঙ্গিত করেছেন, সেটি বুঝা যায়।

এর আগেই জানা যায়, ভার্টিগো নামের একটি রোগে আক্রান্ত পরী। অনেক দিন ধরেই রোগটি তাকে ভোগাচ্ছে। প্রায়ই হাসপাতালে ছুটতে হয় তাকে। এ জন্য ভারতে গিয়েও চিকিৎসা নিয়েছেন তিনি। কিন্তু পুরোপুরি আরোগ্য লাভ করতে পারেননি।

ধারণা করা হচ্ছে, ওই রোগের জন্যই হাসপাতালে গিয়েছেন পরীমণি। এছাড়া এক মাস কারাবাসের ফলে মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন এই নায়িকা। সেটার জন্যও যেতে পারেন।

এদিকে কাজে ফেরা প্রসঙ্গে পরী গণমাধ্যমকে বলেন, ‘আবার কাজে ফিরতে পেরে আমি খুশি। দেশের মানুষ আমাকে চলচ্চিত্রের জন্য ভালোবেসেছে। তাদের সেই ভালোবাসার প্রতিদান আমি চলচ্চিত্রের মাধ্যমে দিতে চাই। নিয়মিত কাজ করে যেতে চাই। ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাই আমার শক্তি, সাহস ও প্রেরণার উৎস, তাদের কারণেই আমাকে এগিয়ে যেতে হবে।’

প্রসঙ্গত, শুটিং নয়, ‘মুখোশ’ চলচ্চিত্রের ডাবিং দিয়েই যাত্রা শুরু করেছেন প্রতিবাদী এই অভিনেত্রীর। গত মঙ্গলবার ও বুধবার ঢাকার একটি স্টুডিওতে ডাবিং করেছেন তিনি। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই শুটিংয়ে অংশ নিবেন পরীমণি। শুরুতে বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবন অবলম্বনে নির্মাণাধীন ‘প্রীতিলতা’ সিনেমার ক্যামেরার সামনে দাঁড়াতে পারেন নায়িকা। জামিনে মুক্তি পাওয়ার পর পরীমণির সঙ্গে দেখা করেছেন ‘প্রীতিলতা’র পরিচালক রাশিদ পলাশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।