shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

ভক্তদের সারপ্রাইজ, দ্বিতীয় বিয়ে করলেন মাহি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৫:০১

দ্বিতীয় বিয়ে করলেন মাহি

ফের বিয়ে করলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত ১২টা ৫ মিনিটে শুভকাজ সম্পন্ন করেন তিনি। বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিব। এটি নায়িকার দ্বিতীয় বিয়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে এ তথ্য জানিয়েছেন মাহি। এতে একটি ছবি আপলোড করেছেন তিনি। তাতে দেখা যাচ্ছে, বিয়ের সাজ-পোশাকে বিয়ে নিবন্ধন খাতায় সই করছেন অভিনেত্রী। আর বর রাকিব পাশে বসে আছেন।

ছবির ক্যাপশনে মাহি লিখেছেন, ‘আজ ১৩ সেপ্টম্বর, রাত ১২টা ০৫ মিনিটে আমাদের বিবাহ সম্পন্ন হলো। এর আগের সব কথা আসলেই গুজব ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটাই একমাত্র চাওয়া।' শেষে দুটি লাভ চিহ্ন দিয়েছেন তিনি।

কয়েক দিন আগে মাহি ফেসবুকে পোস্টে লেখেন, ১৩ সেপ্টেম্বর ভক্তদের সারপ্রাইজ দেবেন। অবশেষে তা বোঝা গেল।

এর আগে প্রথম স্বামী অপুর সঙ্গে বিচ্ছেদের কথাও মাধ্যমটিতে জানান মাহি। তিনি এখন শাহীন সুমন পরিচালিত 'মাফিয়া' নামে ওয়েব সিরিজের শুটিং করছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।