shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

আবদার মেটালেই ক্যামেরার সামনে দাঁড়ান রাইমা সেন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৬

আবদার মেটালেই ক্যামেরার সামনে দাঁড়ান রাইমা সেন
রাইমা সেন

মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন শুধু অভিনয় দিয়ে নয়, নানা রকম কাজ দিয়েও সব সময় আলোচনায় থাকেন। সাম্প্রতিক সময়ে তার নজরকাড়া ফটোশুটের মাধ্যমে তিনি আলোচনায়।

কলকাতার প্রথমসারির ফটোগ্রাফার তথাগত ঘোষ বহুবার রাইমাকে ক্যামেরাবন্দি করেছেন। তাদের বন্ধুত্বের কথাও কারো অজানা নয়। তবে সুযোগ পেলেই নাকি তথাগতের কাছে নানা আবদার করে থাকেন রাইমা। আর সেটা না মানলে কোনোভাবেই তাকে ক্যামেরার সামনে দাঁড় করানো যায় না।

একবার শুটিংয়ের মধ্যে আলোচনা চলাকালীন তথাগত জানিয়েছিলেন একটি ঘোড়া থাকলে ছবিগুলো আরও জমে যেত। সেই কথা রাইমা শুনতেই সে কালো ঘোড়ার বায়না করে বসে। কালো ঘোড়া না হলে তিনি কিছুতেই শুট করবেন না। জেদ ধরে বসেছিলেন নায়িকা। শেষে কালো ঘোড়া এনে দিতেই ফের শ্যুট শুরু করেন তিনি। 

আর একবার, মাটির ভাঁড়ে চা খাওয়ার আবদার করেছিলেন রাইমা। কিন্তু রাইমাকে নিয়ে চায়ের দোকানে দাঁড়ালেই তো লোকের ভিড় জমাবে। কিন্তু কে শোনে কার কথা! শেষ পর্যন্ত জেদ রাখতে রাইমাকে নিয়ে তেঘড়িয়ার একটি পরিচিত চায়ের স্টলে আসেন তথাগত। তুলনামূলক ফাঁকা সেই চায়ের দোকানে স্বস্তিতে ভাঁড়ের চা খেয়ে শান্ত হন নায়িকা, ফেরেন শুটে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।