shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

পরীমনিকে দফায় দফায় রিমান্ড, হাইকোর্টে ক্ষমা চাইলেন দুই বিচারক

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:২২

পরীমনিকে দফায় দফায় রিমান্ড, হাইকোর্টে ক্ষমা চাইলেন দুই বিচারক

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ড মঞ্জুর করায় হাইকোর্টের কাছে ক্ষমা চেয়েছেন দুই বিচারক। বুধবার হাইকোর্ট ক্ষমা প্রার্থনার আবেদন জানান বিচারিক আদালতের দুই হাকিম দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম।

এর আগে গ্রেফতার অবস্থায় পাঁচ দফায় আদালতে তোলা হয় পরীকে। তিন দফায় নেয়া হয় রিমান্ডে। সে সময় বারবার জামিনের আবেদন করেও জামিন পাননি পরীমনি।

গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। এ সময় পরীমনির বাসা থেকে বিভিন্ন মাদক উদ্ধার করা হয়। পরদিন ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।

ওই দিনই তাকে আদালতে তোলা হলে প্রথম দফায় চারদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়। পরে আরো দুই দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।

এরপর গত ৩১ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালত পরীমণিকে জামিন দেন। পরেরদিন তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত পান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।