shopner bd
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
×

যে কারণে নিজের নামই বদলে ফেললেন ইভা রহমান

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২১ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৩

যে কারণে নিজের নামই বদলে ফেললেন ইভা রহমান

কণ্ঠশিল্পী ইভা নিজের নামের শেষাংশটুকু বদলে ফেলেছেন। নামের শেষে ‘রহমান’ বাদ দিয়ে যুক্ত করেছেন ‘আরমান’। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ‘ইভা রহমান’ বাদ দিয়ে লিখেছেন ‘ইভা আরমান’।

এ বিষয়ে ইভা বলেন, ‘এখন থেকে আমাকে আর ইভা রহমান নয়, ইভা আরমান' ডাকবেন।’

গত ৪ জুন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সঙ্গে ইভার বিচ্ছেদ হয়। ডিভোর্স সার্টিফিকেট হাতে পান ১৭ সেপ্টেম্বর। তখন থেকেই নাম থেকে 'রহমান' মুছে ফেলেছেন। আর নতুন করে নামের শেষে যুক্ত করেছেন 'আরমান'। মূলত নতুন স্বামীর নামের শেষ অংশ নিজের নামে যুক্ত করেছেন বলে জানান ইভা।

রোববার ইভার গুলশানের বাসায় সোহেল আরমান নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন তিনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ইভা বলেন, ‘ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

এটিএন বাংলায় সংবাদ পাঠিকা হিসেবে চাকরিজীবন শুরু করেছিলেন ইভা। তখনই এর চেয়ারম্যান মাহফুজুর রহমানের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে ইভার। সেই সম্পর্ককে পূর্ণতা দিয়ে তারা বিয়ে করেন। সংবাদ পাঠিকার পাশাপাশি গায়িকা হিসেবেও পরিচিতি পান ইভা। তার গাওয়া গানের প্রায় ৩০টি অ্যালবাম প্রকাশিত হয়েছে।

ইভার গাওয়া গানের অ্যালবাম সংখ্যা ৩০টির মতো। এর মধ্যে ‘মনের না বলা কথা’, ‘মন ভেসে যায়’, ‘মন জোনাকী’, ‘মনে পড়ে যায়’, ‘মনের যে কথা’, ‘মন আধার’, ‘মন থেকে দূরে নও’, ’মন আমার’, ‘মন সাগরে ভাসি’ এবং ‘মনের তুলিতে আঁকি’ অ্যালবামের বাছাই করা কিছু গানের ভিডিও চিত্রায়ন হয়েছে দেশে এবং দেশের বাইরের লোকেশনে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।