shopner bd
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
×

আমি অবশ্যই অভিনয় করবো: লাইভে শাবনূর

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ সেপ্টেম্বর ২০২১, ২০:৩০

আমি অবশ্যই অভিনয় করবো: লাইভে শাবনূর

অনলাইনে সরব হয়েছেন জনপ্রিয় নায়িকা শাবনূর। ইউটিউব, ফেসবুক ও ইন্সটাগ্রামে প্রায় প্রতিদিনই নতুন নতুন আপডেট দিচ্ছেন তিনি। এবার এক ফেসবুক লাইভে আবারও চলচ্চিত্রে অভিনয় করবেন বলে জানালেন এই অভিনেত্রী।

শাবনূর বলেন, আমরা ব্যক্তিগতভাবে সবাই খুবই দুঃখি। আমি চাই মানুষদের বিনোদন দিতে। আমি এখনো কাজ করতে চাই। আমাকে নিয়ে যদি তেমন কোনো গল্পের ছবি বানাতে চান, আমার মতো করে গল্প বলতে চান- তাহলে অবশ্যই আমি সেসব ছবিতে অভিনয় করবো।

আজ শুক্রবার বিকেলের ওই লাইভে শাবনূর আরও বলেন, ‘আমি খুবই এক্সাইডেট। সবার সঙ্গে যোগাযোগ করতে পেরে আমার খুবই ভালো লাগছে। এখন থেকে আমি আপনাদের সঙ্গেই থাকবো।’ এসময় তিনি ভক্তদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেন। লাইভে তার সঙ্গে ছিলো আনাইয়া ও আইজানসহ তিনজন।

উল্লেখ্য, জনপ্রিয় এই নায়িকা দীর্ঘদিন ধরে আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। মাঝেমধ্যে দেশে এলেও খুব বেশি দিন থাকেন না। সিডনিতে ছেলে আইজান, মা, ভাই ও বোনসহ বসবাস করেন তিনি। অনেক দিন নতুন সিনেমায় অভিনয় না করলেও শাবনূরের জনপ্রিয়তায় ভাটা পড়েনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।