স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০২ অক্টোবর ২০২১, ১৯:৪৭
মিমি চক্রবর্তী মাঝে মধ্যেই ব্যস্ততার মাঝেও ভক্ত-অনুরাগীদের সারপ্রাইজ দিয়ে থাকেন। এবারও তারই আভাস দিলেন। তবে এর জন্য রোববার (৩ অক্টোবর) পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে বললেন সাংসদ নায়িকা।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে একটি প্রমো ভিডিও পোস্ট করেছেন মিমি। ভিডিওতে সুপারস্টার জিতের সঙ্গে তার শুটিংয়ের বিহাইন্ড দ্য সিনের ঝলক দেখানো হয়েছে। আর সেখানেই জানালেন চমক দেয়ার কথা।
ভিডিওর ক্যাপশনে নায়িকা লিখেছেন, এই রোববার বেলা ১১টায় আমার ইউটিউব চ্যানেলে এক্সসাইটিং কিছু আসছে। আপনারা সঙ্গেই থাকুন।
এবার পূজায় মিমি চক্রবর্তী ও জিতের ‘বাজি’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। অংশুমান প্রত্যুষ পরিচালিত এই সিনেমার অনেকটা শুটিং লন্ডনে হয়েছে। সেখানে সিনেমার শুটিংয়ের অবসরে নিজেদের গল্প ও খুনসুটির মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেছেন অভিনেত্রী। খণ্ড খণ্ড সেই মুহূর্তগুলো দিয়ে ভিডিও তৈরি করে ইউটিউবে প্রকাশ করতে যাচ্ছেন নায়িকা।
এদিকে, কদিন আগেই ইনস্টাগ্রাম স্টোরিতে মনের মানুষের ছবি তুলে ধরেন মিমি। তিনি হলিউডের বিখ্যাত তারকা হেনরি কাভিল। ডিসি কমিক্সের সুপারম্যানকে দেখেই হৃদয় থমকে গিয়েছে তার। ইনস্টাগ্রাম স্টোরিতে হেনরির ছবি দিয়ে লিখেছিলেন, ‘আমার হৃদয় স্তব্ধ হয়ে গেছে’।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com