স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৭ অক্টোবর ২০২১, ১৭:০০
তরুণ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। বর্তমানে ব্যস্ত আছেন সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমার কাজে। এতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক শাকিব খান। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো শাকিবের সঙ্গে জুটি বাঁধলেন এই অভিনেত্রী। সিনেমার পূজার চরিত্রের নাম মালা। এটি নির্মাণ করছেন এস এ হক অলিক।
‘পোড়ামন ২’খ্যাত এ নায়িকা বলেন, ‘এই সিনেমায় আমি ধনী পরিবারের এক মেয়ের চরিত্রে অভিনয় করছি। এর জন্য নিজেকে অনেক পরিবর্তন করতে হয়েছে। তাছাড়া শাকিব খানের মতো তারকা শিল্পীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও চমৎকার।’
তিনি আরও বলেন, ‘শাকিব ভাইয়া খুবই ভালো একজন অভিনেতা। সহশিল্পী হিসেবেও দারুণ। খুব সাপোর্টিভ। বেশ উপভোগ করছি “গলুই”র কাজ।’
এদিকে, সরকারি অনুদান পাওয়া সিনেমাটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু। ‘গলুই’ সিনেমার আগে ‘হৃদিতা’র কাজ শেষ করেছেন পূজা। এছাড়া তার অভিনীত ‘শান’, ‘জ্বীন’, ‘সাইকো’সহ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সব মিলিয়ে বলা যায়, সুসময় যাচ্ছে পূজার।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com