shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

পূজা উপলক্ষে “বিজয়ার গান” নিয়ে মুন

  ই এম আকাশ ১৪ অক্টোবর ২০২১, ১৮:১২

পূজা উপলক্ষে “বিজয়ার গান” নিয়ে মুন

দেশে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা। করোনা মহামারি কাটিয়ে দুর্গা’র আর্শীবাদ নিতে সকল মণ্ডপে চলছে বিভিন্ন আয়োজন ও প্রার্থনা। দেশব্যাপী এই দুর্গোৎসবে পিছিয়ে দেশের সংগীত শিল্পীরা। তারা দূর্গা পূজা উপলক্ষ্যে বের করছেন দারুন দারুন সব পূজার গান। জনপ্রিয় শিল্পী মুন পূজায় বিজয়ার গান নিয়ে হাজির হয়েছেন তার গানের শ্রোতা- দর্শক ভক্তদের জন্যে। 

মুন জানান, তরঙ্গ ইলেক্ট্রো থেকে তার বিজয়ার গান প্রকাশ পেয়েছে। গানের শিরোনাম “বিজয়ার গান”। তরঙ্গ ইলেক্ট্রোর ইউটিউব চ্যানেলে মুনের এই গানটি প্রকাশ হয়েছে বলে তিনি জানান। মুরাদ নূরের সুরে, মুশফিক লিটুর সঙ্গীতায়োজনে গানটি লিখেছেন সত্যজিৎ কুরি।

মুনের গাওয়া দূর্গা পূজার এই গানটি প্রসঙ্গে সুরকার মুরাদ নূর বলেন, আমি মানুষের ক্ষতি ও রাষ্ট্রদ্রোহী অপরাধ ছাড়া মন যা চায় তাই করি। মানুষে মানুষে শান্তি খুঁজে বেড়াই। একজন শিল্পী মূলত সকল ধর্মেরই প্রতিনিধি। আমি শিল্পী হয়ে নিজ দায়বদ্ধতা থেকেই দুর্গাকে নিয়ে গান বেঁধেছি। সনাতন ধর্মাবলম্বী সকলকে রইলো শারদীয় শুভেচ্ছা।

গায়িকা মুন তার বিজয়ার গান নিয়ে বলেন, মা দুর্গা স্মরণে আমার কোন গান নেই। এবারই প্রথম মা দুর্গার গান করলাম। ভীষণ আনন্দিত নিজের এই স্বপ্নের প্রজেক্টটি করতে পেরে। গানটি মুরাদ নূরের কাছে শুনেই আমার পছন্দ হয়ে যায়। গানটি গেয়ে এবং এতে মডেলিং করে ভালোই লাগছে। গীতিকবি সত্যজিৎ দাদা, মুরাদ নূর দাদার প্রতি কৃতজ্ঞতা।

গায়িকা মুন জানান, বিজয়ার গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ করেছে তরঙ্গ ইলেক্ট্রো। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সেলিম রেজা। মুন এবং এফ এ প্রিতমের সাথে ভিডিওতে আরও মডেলিং করেছেন কিছু নৃত্যশিল্পী।

মুনসুরের বর্তমান কর্মব্যস্ততা যদি বলি, তার পাঁচ থেকে সাতটি গান রেকর্ডিং হয়েছে এই মাসে এবং সামনের মাসে রুদ্রর কম্পোজিশন একটি মৌলিক গান। টুনির মা খ্যাত সংগীত শিল্পী প্রমিত কুমারের সাথে তিনটি গান রেকর্ডিং হওয়ার কথা চলছে।

মুন আরো জানান, তার বাবা-মা সব সময় তার পাশে থেকে তাকে উৎসাহ দিচ্ছেন এবং তার মা চাচ্ছেন আগে যেমন গান নিয়ে ব্যস্ত ছিল মাঠে তেমনি তার ব্যস্ততা থাকবে এবং সে আরো অনেক দূর এগিয়ে যাবে সেই আশা কামনা করছেন তার পরিবার।

পাশাপাশি মুনের দর্শক-শ্রোতারা সব সময় অপেক্ষায় থাকেন কখন নতুন নতুন গান নিয়ে হাজির হবেন তাদের মাঝে।

মুন দর্শকদের উদ্দেশ্যে বলেন, তার দর্শক শ্রোতারা যখন যে ধরনের গান চান তখন তিনি সে ধরনের গান তৈরি করার চেষ্টা করেন। ভবিষ্যতে দর্শকদের অনুরোধে আরো ভিন্ন ধরনের গান নিয়ে হাজির হবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।