shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

পূজার সাজে মিথিলা, নজর কাড়লেন ভক্তদের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ অক্টোবর ২০২১, ১৬:১১

পূজার সাজে মিথিলা, নজর কাড়লেন ভক্তদের

মিথিলা মানেই এখন দুই বাংলায় জনপ্রিয় এক নাম। অভিনয়ে কিংবা সংসারে, সবখানেই এখন তার আলোচনা। তবে দুর্গাপূজা উপলক্ষে নতুন রূপে দেখা দিয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা। শুক্রবার (১৫ অক্টোবর) বিজয়ার দিন সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন বিশেষ ছবিগুলো। আর ক্যাপশনে লিখেছেন, ‘শুভ বিজয়া। আসছে বছর আবার হবে! মহাসমারোহে হবে!’

ছবিতে দেখা যায়, লালপেড়ে সাদা শাড়ি, লাল রঙের পিঠখোলা ব্লাউজ, খোপা করা চুলে জুঁই ফুলের মালা, কপালে লাল টিপ, তাকিয়ে আছেন ঘাড় ঘুরিয়ে বাঁকা চোখে; যেন সাক্ষাৎ দেবী! কিন্তু না, খেয়াল করলে দেখা যায়, তিনি আসলে অভিনেত্রী ও গায়িকা রাফিয়াত রশিদ মিথিলা।

মিথিলাকে পূজার সাজে দেখে তার ভক্তরাও মুগ্ধ। ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে ছবিগুলো। লাইক দেওয়ার অপশন রাখলেও তবে কমেন্ট অপশন সীমাবদ্ধ করে রাখায় এতে তেমন কেউ মন্তব্য করতে পারেননি।

কয়েক মাস স্বামী সৃজিত মুখার্জির সঙ্গে ভারতে থাকার সুবাধে শোনা গিয়েছিল, কলকাতায় দুর্গাপূজা উদযাপন করবেন তিনি। তবে তিনি সপ্তাহ দুয়েক আগে নিশ্চিত করে বলেছিলেন, কলকাতা নয়, ঢাকায়ই হবে তার পূজা। কয়েক দিনের মধ্যে সৃজিতও আসবেন ঢাকায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।