shopner bd
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
×

মডেল তিন্নি হত্যা মামলার রায় ১৫ নভেম্বর

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ অক্টোবর ২০২১, ১৬:৩২

মডেল তিন্নি হত্যা মামলার রায় ১৫ নভেম্বর

প্রায় ১৯ বছর আগে ২০০২ সালের ১০ নভেম্বর বিজ্ঞাপনের মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নিকে হত্যার অভিযোগে বরিশাল-২ আসনে সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ১৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২৬ অক্টোবর) ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ কেশব রায় চৌধুরীর আদালতে মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন বিচারক রায় ঘোষণা না করে আগামী ১৫ নভেম্বর রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আমিনুল ইসলাম বলেন, আজ এই মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে মামলাটির রায় স্থগিত করে আবারও যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সেই আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে বিচারক রাষ্ট্রপক্ষকে আজই (মঙ্গলবার) যুক্তিতর্ক শেষ করতে বলেছেন। রাষ্ট্রপক্ষ বিকেলে যুক্তিতর্ক উপস্থাপন করবেন। আর রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন না করলেও এই মামলার রায় আদালত আগামি ১৫ নভেম্বর ঘোষণা করবেন।

সর্বশেষ তদন্ত কর্মকর্তা মোজাম্মেল হক ২০০৮ সালের ৮ নভেম্বর গোলাম ফারুক অভিকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর ২০১০ সালের ১৪ জুলাই অভির বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। এরপর আদালতে ৪১ জন সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্য প্রদান করেন।

উল্লেখ্য, কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীর ১ নম্বর চীন মৈত্রী সেতুর ১১ নম্বর পিলারের পাশে ২০০২ সালের ১০ নভেম্বর রাতে মডেল তিন্নির লাশ পাওয়া যায়। পরদিন নাম না জানা আসামির বিরুদ্ধে মামলা করেন কেরানীগঞ্জ থানার তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সফি উদ্দিন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।