স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৮ অক্টোবর ২০২১, ২১:০৪
শ্রাবন্তী চ্যাটার্জী ট্রোলের শিকার হবেন। এটা যেন তার ভাগ্যের লিখন হয়ে দাঁড়িয়েছে।
সোশ্যাল মিডিয়াতে নিয়মিতভাবেই নেটিজেনরা আক্রমণ করে থাকে তাকে। তবে কোনো কিছুর তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশি মতো চলেন এই টালিউড তারকা।
কয়েক মাস ধরে শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে উত্তাল ছিল নেটদুনিয়া। কার সঙ্গে প্রেম করছেন, কার সঙ্গে ঘুরতে যাচ্ছেন তা নিয়ে উৎসাহের শেষ নেই সমালোচকদের।
এবার বডিশেমিংয়ের শিকার হতে হলো ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’ ছবির নায়িকাকে ।
ইনস্টাগ্রামে মাঝে মাঝেই ঘুরতে যাওয়ার ছবি শেয়ার করেন শ্রাবন্তী। এবারও সেরকমই দুটি ছবি পোস্ট করেছিলেন তিনি। ঘুরতে গিয়ে হাতির দেখা পেয়েছিলেন নায়িকা। হাতির সঙ্গে ছবি তোলার সুযোগ হাতছাড়া করেননি।
হাতির সঙ্গে দুটো ছবি তুলেছেন শ্রাবন্তী। নায়িকার পরনে ছিল ব্ল্যাক জিনস ও সাদার ওপর গোলাপি ফুলের একটি ফ্লোরাল ক্যাজুয়াল শার্ট আর চোখে সানগ্লাস।
কিন্তু সেই ছবি পোস্ট করতেই যত বিপত্তি। নায়িকার ছবির কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন, দুজনকে ভালো মানিয়েছে। বিয়ে করে নিন।
এর আগেও শ্রাবন্তী তার চেহারার কারণে কটাক্ষের শিকার হয়েছেন। তবে ট্রোলার যেমন রয়েছেন তেমন প্রতিবাদীও রয়েছেন।
ভক্তরা সেই মন্তব্যের বিরোধীতাও করেছেন। অনেকেই শ্রাবন্তীর প্রশংসাও করেছেন। কেউ আবার অশ্লীল মন্তব্য করতেও পিছপা হননি অনেকে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com