shopner bd
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
×

ভালোবাসার রঙে দেখা দিলেন নুসরাত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ নভেম্বর ২০২১, ১৭:১৭

ভালোবাসার রঙে দেখা দিলেন নুসরাত

টালিউড অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান বিভিন্ন সময় সংবাদের শিরোনামে এসে থাকেন। কখনো ব্যক্তিগত জীবন নিয়ে, কখনো রাজনৈতিক আবার কখনো ইন্ডাস্ট্রির কাজের জন্য। আর তারকারা সংবাদের শিরোনামে থাকবেন সেটাই স্বাভাবিক। ক’দিন আগে কাশ্মীর থেকে যশ দাশগুপ্তের সঙ্গে দেখা দিলেও এবার ‘ভালোবাসার রঙে’ দেখা দিলেন নায়িকা।

সোমবার (১ নভেম্বর) অভিনেত্রী নুসরাত সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে শাড়ি পরা একটি ছবি পোস্ট করেছেন। সেখানে লাল রঙের শাড়ি আর মাথার খোলা চুলে বেশ মোহময়ী লাগছে সাংসদকে।

নায়িকা ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘কালার অব লাভ’। অর্থাৎ, ‘ভালোবাসার রঙ’। তিনি ‘লাল রঙ’কে ভালোবাসার রঙ বুঝিয়েছেন। আর ছবিটি পোস্ট করার পরই ভক্ত-অনুরাগীরা বেশ প্রশংসা করতে থাকেন প্রিয় তারকার।

একই দিন সাংসদ অভিনেত্রী সালোয়ার কামিজ পড়া একটি ছবি পোস্ট করেন। আর সেখানে তিনি লিখেছেন, উৎসবের পোশাকের ক্ষেত্রে আমার ঢং রয়েছে। এই দিওয়ালিতে আমি যা খুঁজছিলাম ঠিক তাই-ই পেয়ে গেছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।